1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মিয়ানমার থেকে ছোড়া গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে ছোড়া গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পঠিত
ছবি সংরক্ষিত

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আফনান ওই এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির দাদা আবুল হাশেম বেলা সাড়ে বারোটায় জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটি মুমূর্ষু অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। একই সঙ্গে স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাৎক্ষণিক এসে জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় বিজিবির একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান, রাত থেকে মিয়ানমারের ওপারে কোয়াইক্যং তেচ্ছি ব্রিজের পূর্বে থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এপারে এসে স্কুলছাত্রীর গায়ে লাগে।

শাহজাহান চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে মিয়ানমার প্রান্ত থেকে গুলি আসা বন্ধ করতে হবে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV