1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় অনেককে জিজ্ঞাসাবাদ, কয়েকজন হেফাজতে - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় অনেককে জিজ্ঞাসাবাদ, কয়েকজন হেফাজতে

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

ঢাকার স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যারহস্য উদ্ঘাটনে এখন পর্যন্ত অন্তত ৬০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে গতকাল শনিবার পর্যন্ত কাউকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। অল্প সময়ের মধ্যে হত্যার রহস্যভেদ ও জড়িতদের গ্রেপ্তারে আশাবাদী পুলিশ।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সমকালকে বলেন, হত্যা রহস্য বের করতে ৬০ জনের বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছি। কাউকে ডেকে কথা বলেছি। কারও সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে তথ্য নেওয়া হয়েছে।

হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা– এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, ‘হত্যার কারণ সম্পর্কে একটি ধারণা আমরা পেয়েছি। এখনও মোটিভ পাইনি বললে ভুল হবে। কয়েকজনকে ধরতে পারলে বিষয়টি আরও পরিষ্কার হবে। আমাদের টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। এখন পর্যন্ত আমাদের মনে হয়েছে, জড়িতরা কারওয়ান বাজারকেন্দ্রিক।’
মুছাব্বির হত্যায় সন্দেহভাজন শুটার জিনাত, পরিকল্পনাকারী বিল্লালসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারের একটি তথ্য ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল গাজীপুর ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এ ধরনের কাউকে গ্রেপ্তারের কথা আমাদের জানা নেই। পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে।’

এদিকে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মুছাব্বির হত্যার ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের অভিযান চলমান।
রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরীবাজার এলাকায় গত বুধবার রাতে স্টার কাবাব হোটেলের পেছনের গলিতে সন্ত্রাসীদের গুলিতে মুছাব্বির নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা সুফিয়ান বেপারি ওরফে মাসুদ (৫০) নামে আরেকজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। মাসুদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মুছাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলেন একসময়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে গেছেন। মুছাব্বির হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার।
পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত ঘটনাস্থলের আশপাশে চার সন্দেহভাজনকে দেখা গেছে। তাদের মধ্যে একজন মুছাব্বিরকে গুলি করে। ঘটনার অন্তত ২৫ মিনিট আগে স্টার কাবাব হোটেলের পাশের গলিতে যায় জড়িতরা। আগে থেকে তারা সেখানে অবস্থান করছিল।

এদিকে, আজিজুর রহমান মুছাব্বির হত্যার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জয়পুরহাট, খাগড়াছড়ি, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। সমাবেশে বক্তারা আজিজুর রহমান মুছাব্বির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, পরিকল্পিত হত্যাকাণ্ড গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা
নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV