1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
তারেক রহমানের চিন্তা, ক্রীড়া হবে পেশা- মীর শাহে আলম - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

তারেক রহমানের চিন্তা, ক্রীড়া হবে পেশা- মীর শাহে আলম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, ক্রীড়া উন্নয়নে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের রয়েছে সুদূরপ্রসারী ও বাস্তবভিত্তিক নানা পরিকল্পনা। ক্রীড়াকে তিনি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার চিন্তা করেছেন। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টায় মোকামতলা ইউনিয়নের কাশিপুর পশ্চিমপাড়া নব জাগরণ ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মীর শাহে আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং শিবগঞ্জের ক্রীড়া অঙ্গনকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে দর্শকরা খেলা উপভোগ করেন।১৩ জানুয়ারী-২০২৬, মঙ্গলবার:
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV