1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দিপুর কানাডায় ১৪ কোটি টাকার বাড়ির প্রমাণ দিলেন:জুলকারনাইন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিপুর কানাডায় ১৪ কোটি টাকার বাড়ির প্রমাণ দিলেন:জুলকারনাইন

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৬৩ বার পঠিত

সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্বাচনী হলফনামায় তথ্য গোপন রাখা কানাডায় ১৪ কোটি টাকার বাড়ির প্রমাণ সহ ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন…

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি বিদেশে তাঁর কোন সম্পদ আছে বলে উল্লেখ করেননি।

তবে অনুসন্ধানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে তিনি এবং তাঁর স্ত্রী কানাডার নর্থ ইয়র্ক, টরন্টো’কে যৌথভাবে একটি ১.৬ মিলিয়ন কানাডিয়ান ডলার (প্রায় ১৪ কোটি টাকা) মূল্যের বাড়ির মালিক। ২০১৫ সালের ২৭ নভেম্বর তাঁরা বাড়িটি ক্রয় করেন।

২০২৫ সালের মে মাসে এই বাড়িটির ট‍্যাক্সও তাঁরা প্রদান করেছেন, যার রশিদ এই পোস্টে সংযুক্ত করা হয়েছে।

হলফনামায় কেন বিদেশে থাকা সম্পদ উল্লেখ করেননি, এটা জানতে গতকাল রাতে তাঁর সাথে আমি যোগাযোগ করি। তিনি কানাডায় তাঁর কোন বাড়ি থাকার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন, তাঁর স্ত্রী-সন্তান কানাডায় থাকতো, সন্তানরা সেখানে পড়াশোনা করতো। কিন্তু সেখানে তাঁর কোন বাড়ি নেই।

তাঁকে স্মরণ করিয়ে দেয়া হয় যে বাড়ির সকল তথ‍্য প্রমাণ বলছে তিনি এবং তাঁর স্ত্রী যৌথ মালিক।

এরপরও তিনি সত‍্যতা স্বীকার করেননি।

ওন্টারিও ল্যান্ড রেজিস্ট্রি হতে সংগ্রহ করা বাড়ির মালিকানার তথ‍্য, মুস্তাফিজুর রহমান ভূইয়া ও তাঁর স্ত্রী ইয়াসমিন ইসমাইলের প্রদত্ত বাড়ির ট্যাক্স কপি এবং হলফনামায় উল্লেখ করা সম্পদের বিস্তারিত পোস্টে সংযুক্ত করা হলো।

যারা জনগণকে প্রতিনিধিত্ব করার জন্যে নির্বাচন করছেন, তাঁদের শুরুটা যেন হয় সততার মাধ্যমে, এমনটাই কাম‍্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV