1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ব্যাপক যানজট - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ব্যাপক যানজট

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

রাজধানীর কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অংশে অবরোধ করে। পরে সাড়ে বারোটার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই দুই সড়কেই যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় ফার্মগেটসহ আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী হাবিব বলেন, সাকিব ভাই আমাদের সিনিয়র বড় ভাই, আমরা তার হত্যার দাবিতে কয়েক দফায় আন্দোলন করেছি কিন্তু এখনো বিচার পাইনি। তাই আজ আমরা আবারও সড়কে নেমেছি। এবার আর রাস্তা ছাড়বো না।

এক পথচারী জানান,  শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুই পাশে রাস্তা বন্ধ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু কোনো বাস পাচ্ছি না। আকস্মিক এই অবরোধে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

গত ৪ জানুয়ারিও সাকিবুল হাসান রানা হত্যার দ্রুত বিচারের দাবিতে ফার্মগেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যায় তেঁজগাও কলেজের ছয় শিক্ষার্থী। পরে উপদেষ্টাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। ফের ১০ দিন পর আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV