1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২২৭ বার পঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান

এসময় তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান উপস্থিত ছিলেন। ড. ইউনূসের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা দিনা ইউনূস। দেড় ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন। পরে একসঙ্গে ডিনারে অংশ নেন তারা। রাত ৯টার পর পরিবার নিয়ে যমুনা ত্যাগ করেন তারেক রহমান।
লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে তারেক রহমানের এটাই প্রথম সাক্ষাৎ।

বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে যমুনায় যান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে ডিনারে অংশ নেন। এ সময় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

এর আগে গত বছরের ১৩ই জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান। এরপর লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫শে ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমেই তিনি নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান। এরপর ৩১শে ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়।

এদিকে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV