1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নারায়ণগঞ্জের হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়। স্কুলটির সুনামের সাথে পার করলো গৌরবের ৫০ বছর। শনিবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি অ্যাডভেঞ্চার লেন পার্কে দিনব্যাপী আয়োজিত হয় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়। স্কুলটির সুনামের সাথে পার করলো গৌরবের ৫০ বছর। শনিবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি অ্যাডভেঞ্চার লেন পার্কে দিনব্যাপী আয়োজিত হয় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।

“এসো বিদ্যাঙ্গণে, সুবর্ণজয়ন্তীর আনন্দ আড্ডায়”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। চেনা মুখের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এই স্কুলে অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ হয়েছেন ব্যবসায়ী, ব্যারিস্টার জজ, ডাক্তার এবং গণমাধ্যম কর্মীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে।

দীর্ঘদিন পর ছোটবেলার বন্ধুদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। স্মৃতিচারণা আর আনন্দঘন মুহূর্তে নিজেদের বন্দি করে নেন সেলফি ও ফটো বুথে।
“অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা—ভাষায় প্রকাশ করার মতো না।”
“এই স্কুল আমাদের জীবনের একটা বড় অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, তিনি জানান,এই স্কুল নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। শুধু স্মৃতি নয়, এই প্রতিষ্ঠানের উন্নয়নেও আমার অংশগ্রহণ আছে। ভবিষ্যতেও এই স্কুলের উন্নয়নে আরও পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম তিনি জানান,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এখানকার ছাত্র-ছাত্রীরাই একদিন রাষ্ট্র পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।”

সন্ধ্যায় লালন, জারি, সারি ও ভাটিয়ালি গানসহ জনপ্রিয় ব্র্যান্ড তারকা শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান।

স্মৃতি, আবেগ আর সংগীতের মিলনমেলায় স্মরণীয় হয়ে থাকলো হরিহরপাড়ার উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV