1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জনপ্রিয়তায় মীর শাহে আলম, দলীয় গণ্ডি ছাড়িয়ে এখন ‘জনতার নেতা’ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

জনপ্রিয়তায় মীর শাহে আলম, দলীয় গণ্ডি ছাড়িয়ে এখন ‘জনতার নেতা’

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পঠিত

আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন সমীকরণ তৈরি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি এখন আর কেবল দলীয় পরিচয়ে সীমাবদ্ধ নেই; বরং নিজের কর্মগুণে তিনি হয়ে উঠেছেন শিবগঞ্জের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক। দলীয় গণ্ডি পেরিয়ে এক অনন্য ‘জনতার নেতা’ হিসেবে তার উত্থান এখন টক অব দ্য টাউন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মীর শাহে আলমের জনপ্রিয়তার মূল ভিত্তি হলো সাধারণ মানুষের প্রতি তার অকৃত্রিম দায়বদ্ধতা। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকা, সামাজিক সংকটে এগিয়ে আসা এবং মানবিক কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দেওয়ার কারণেই তিনি আজ সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি কেবল ভোটের রাজনীতি নয়, বরং মানুষের সেবাকেই প্রাধান্য দিচ্ছেন বলে মনে করেন এলাকাবাসী।

শিক্ষা, স্বাস্থ্য এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার সুদূরপ্রসারী চিন্তা ও পরিকল্পনা ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা তুঙ্গে। নিয়মিত গণসংযোগ এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে তিনি যে আন্তরিকতা দেখিয়েছেন, তা বর্তমান রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মীর শাহে আলমের সবচেয়ে বড় অর্জন হলো তার ‘সর্বদলীয় গ্রহণযোগ্যতা’। তিনি কেবল নিজ দলের কর্মী-সমর্থকদের নয়, বরং দলমত নির্বিশেষে সাধারণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনে তার এই আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের সংহতি শিবগঞ্জ আসনের নির্বাচনি ফলাফলে এক বিশাল প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, শিবগঞ্জের রাজনীতিতে মীর শাহে আলম এখন এক উজ্জ্বল নক্ষত্র, যার ওপর ভরসা রাখতে শুরু করেছেন উপজেলার আপামর জনতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV