1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
১১ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

১১ আরোহী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ায় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ১১ জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মৎস্য নজরদারি বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। রোববার (১৮ জানুয়ারি) সকালে কুয়াশাচ্ছন্ন পাহাড়ি এলাকায় বিমানটির ভগ্নাংশ দেখা গেলেও এখনো আরোহীদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। খবর রয়টার্সের।
ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের মালিকানাধীন ‘এটিআর ৪২-৫০০’ মডেলের এই টার্বোপ্রপ বিমানটি শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। বিমানটিতে আটজন ক্রু এবং তিনজন যাত্রী ছিলেন। আরোহী তিনজনই ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মী। মৎস্য সম্পদ নজরদারির জন্য মন্ত্রণালয় বিমানটি ভাড়া করেছিল।

দক্ষিণ সুলাওয়েসি উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, ধ্বংসাবশেষ পাওয়ার পর এখন ১১ জন আরোহীকে খুঁজে বের করাই তাদের মূল লক্ষ্য। উদ্ধার কাজে এরই মধ্যে এক হাজার ২০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো হতাহতদের খুঁজে বের করা। আমরা আশা করছি কাউকেও হয়তো জীবিত উদ্ধার করা সম্ভব হবে।’

উদ্ধারকারী দল আজ সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ সুলাওয়েসির মারোস অঞ্চলের ‘মাউন্ট বুলুসারাউং’ পাহাড়ের ঢালে বিমানের জানালা এবং পেছনের অংশসহ বড় কিছু ধ্বংসাবশেষ শনাক্ত করে। এলাকাটি রাজধানী জাকার্তা থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। যোগাকার্তা থেকে মাকাসার যাওয়ার পথে মাকাসার বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে বিমানটি নিখোঁজ হয়।
পাহাড়ি এলাকা এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, তীব্র বাতাস ও কুয়াশার মধ্যে পাহাড়ের গায়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহণ নিরাপত্তা কমিটি।

উল্লেখ্য, এটিআর ৪২-৫০০ মডেলের এই আঞ্চলিক বিমানটি সাধারণত ৪২ থেকে ৫০ জন যাত্রী বহনে সক্ষম। ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটরাডার ২৪’ জানিয়েছে, বিমানটি সমুদ্রের খুব কম উচ্চতা দিয়ে উড়ছিল বলে এর সংকেত পাওয়া কঠিন হয়ে পড়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV