1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নির্বাচনী ব্যানার-বিলবোর্ড তৈরিতে বিএনপির নির্দেশনা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নির্বাচনী ব্যানার-বিলবোর্ড তৈরিতে বিএনপির নির্দেশনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন ও ভোটার স্লিপসহ বিভিন্ন প্রচার সামগ্রী তৈরির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে।

দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রচারণার ক্ষেত্রে এসব বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হতে যাচ্ছে এবং প্রচারণাকালে শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা কার্যকর থাকবে।

বিএনপির পক্ষ থেকে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। প্রচার সামগ্রীর পরিমাপ নির্ধারণ করে দিয়ে জানানো হয়, ব্যানারের সর্বোচ্চ আকার হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি এবং লিফলেট হবে ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি। এছাড়া ভোটার স্লিপের জন্য ১২ সে. মি. বাই ৮ সে. মি. এবং ছবির (পোর্ট্রেট) জন্য ৬০ সে. মি. বাই ৪৫ সে. মি. পরিমাপ নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা য়েছে, নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও লিফলেট অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। তবে শুধু বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙিন লেখা ও ছবি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ব্যানার ও লিফলেটে প্রার্থীর প্রতীকের পাশাপাশি কেবল বর্তমান দলীয় প্রধানের প্রতিকৃতি ছাপানো যাবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ‘মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ বিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল/লিফলেট ও ফেস্টুন ব্যবহার করা যাবে না।’

প্রচারণার সীমাবদ্ধতা ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে জানানো হয়েছে, একজন প্রার্থী কোনো নির্বাচনি এলাকায় ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করতে পারবেন না। এছাড়া প্রচার কাজ বা ভোটগ্রহণের সময় আধুনিক কোনো যন্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘নির্বাচনি প্রচারণা এবং ভোটগ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV