1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চারদিনে হত্যা*রহস্য উদঘাটন,অটোচালক সোহেলকে হত্যার ঘটনায় গ্রেফতার ৫ - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

চারদিনে হত্যা*রহস্য উদঘাটন,অটোচালক সোহেলকে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

মাত্র ৪ দিনের মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী অটোচালক হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি হত্যার সঙ্গে যুক্ত। বাকিরা হত্যার পরে লুট করে নেয়া অটোরিকশা কেনার সঙ্গে জড়িত।

শনিবার সকালে পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ জানান, অটোরিকশা লুটের উদ্দেশ্যই চালক সোহেলকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে স্কচটেপ পেঁচিয়ে হত্যা করে ঘাতকরা। অটোরিকশাটিকে ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যার পরেই তা লুট করে নিয়ে যায়।

পুলিশ সুপার জানান, প্রথমে হত্যার সঙ্গে জড়িত সুজন মিয়া (৩৩) ও শফিকুল ইসলাম হীরাকে (৩৯) গ্রেফতার করা হয়। পরে অটোরিকশাটি কেনা-বেচার সঙ্গে জড়িত আরও তিনজন দুলাল (৪৫), আব্দুর রহিম মিয়া (৫৫) ও আবুল কাশেমকে (৪০) গ্রেফতার করা হয়। লুট হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

গত ২০ জানুয়ারী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কচটেপ মোড়ানো প্রতিবন্ধী অটোচালক সোহলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সোহেল উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মহাসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, বড় মেয়ে লামিয়া নবম শ্রেণির ও সুরাইয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV