1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
তারেক রহমান-জায়মা খোলা পার্কে তরুণদের সঙ্গে আড্ডায় - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তারেক রহমান-জায়মা খোলা পার্কে তরুণদের সঙ্গে আড্ডায়

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২৪১ বার পঠিত

তারেক রহমান-জায়মা খোলা পার্কে তরুণদের সঙ্গে আড্ডায়
রাজধানীর গুলশানের বিচারপতি সাহাবুদ্দিন পার্কে এক ব্যতিক্রমী আড্ডায় মেতেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে তাঁর এই বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানটি শুরু হয়েছে।
কোনো প্রথাগত মঞ্চ বা গাম্ভীর্যপূর্ণ আনুষ্ঠানিকতা নয়, বরং খোলা আকাশের নিচে বসে বিজয়ী তরুণদের সঙ্গে সরাসরি কথা বলছেন তারেক রহমান। অনুষ্ঠানে তাঁর সঙ্গে রয়েছেন কন্যা জায়মা রহমান।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই আড্ডায় প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ী সরাসরি তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পেয়েছেন।

আলাপচারিতার সময় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনা ও প্রত্যাশার কথা মনযোগ দিয়ে শুনছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র সংস্কার এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে তাঁর বিভিন্ন রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিজয়ীদের সঙ্গে শেয়ার করেন। তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে এই প্রাণবন্ত আলোচনা বর্তমান নির্বাচনি আবহে বিশেষ মাত্রা যোগ করেছে।


উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও রাষ্ট্র বিনির্মাণে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই রিল-মেকিং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশ থেকে আসা অসংখ্য ভিডিওর মধ্য থেকে বিচারকদের রেটিং এবং জনমতের ভিত্তিতে নির্বাচিত সেরাদের নিয়েই আজকের এই বিশেষ সৌজন্য সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV