1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মাইজভান্ডার দরবারে শুরু ১২০তম ওরশ, লাখো ভক্তের উপস্থিতি - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

মাইজভান্ডার দরবারে শুরু ১২০তম ওরশ, লাখো ভক্তের উপস্থিতি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম ওরশ শরীফ।
ওরশ উপলক্ষ করে প্রতিবছর মতো এবারও লাখ লাখ আশেক ভক্ত জাতি ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশার মানুষ ভেদাভেদ ভুলে সমবেত হয়েছেন দরবারে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে দরবার শরীফ। ওরশ উপলক্ষে দরবার শরীফের বিভিন্ন মঞ্জিল এবং ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।


শনিবার বা’দ ফজর শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে। ওরশ উপলক্ষে দরবারের বিভিন্ন মঞ্জিলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির, সেমা ও আখেরি মোনাজাত। সকাল ৮টায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর রওজা শরিফে খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, তাওয়াল্লোদে গাউসিয়া পাঠ ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ থেকে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাইজভান্ডারী গাউসিয়া হক মঞ্জিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আশেক-ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় থেকে মাইজভাণ্ডার দরবার শরীফের পুরো এলাকাজুড়ে দায়িত্ব পালন করছেন।
ওরস শরীফ উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যাগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল আধ্যাত্মিক চর্চার পাশাপাশি মানবসেবা ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।


মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের দশ দিন ব্যাপী কর্মসূচির আওতায় ওরস উপলক্ষে আজ ২৪ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
এদিকে ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরিফে ‘শোকর’ ম্যাগাজিন এবং ‘সুফিবাদের আলোকে সালাত ও কামেল মুর্শিদের অপরিহার্যতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর (ক.) গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বই দুটির মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, প্রকাশক ও শোকর ম্যাগাজিনের সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ আজম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV