1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কোনো দল দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি বিএনপি ছাড়া : তারেক রহমান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

কোনো দল দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি বিএনপি ছাড়া : তারেক রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পঠিত

কোনো দল দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি বিএনপি ছাড়া : তারেক রহমান
দুই যুগ পর কুমিল্লায় এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল দেশ পরিচালনায় কী করবে— সে বিষয়ে জনগণের সামনে সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেনি।’


আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আয়োজিত হাইস্কুল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।


তারেক রহমান বলেন, ‘তারা শুধু বিএনপির বদনাম করে যাচ্ছে। করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা দেশের জন্য কী করব— সে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। জনগণের ভোট পেয়ে আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে একের পর এক আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।’

তারেক রহমান আরও বলেন, ‘কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রাজনীতি করি আপনাদের জন্য। আপনারা ভালো থাকলে আমাদের সমর্থন দেবেন।’

২০২৪ সালের ৫ আগস্ট দেশের যে পরিবর্তন হয়েছে, তার সঙ্গে মানুষ চায় ভালোভাবে বাঁচতে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘মানুষ চায় তার পরিবার ও সন্তানের চিকিৎসা ভালোভাবে হোক, সন্তান যেন মানসম্মত শিক্ষা পায়, ঝামেলা ছাড়া ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং নিরাপদে থাকতে পারে। আমরা এই কাজগুলোই করতে চাই।’


আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।’

ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজের জামাতে অংশ নিয়ে ভোটকেন্দ্রে দাঁড়িয়ে যাবেন। ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ও ভোট বাক্স পাহারা দেবেন।’

এরপর তারেক রহমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোনাগাজি ফুলতলী এলাকায় অনুষ্ঠিত দ্বিতীয় জনসভায় যোগ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV