1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চট্টগ্রামে বিএনপির জনসভা মাঠ কানায় কানায় পূর্ণ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিএনপির জনসভা মাঠ কানায় কানায় পূর্ণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ জনসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হবেন।

ভোর থেকে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। ইতোমধ্যে পোলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

ইতিমধ্যে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশস্থল নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এসেছেন।

‘ভোট দিব কিসে, ধানের শীষের, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোকসহ নানা স্লোগানে তারা পায়ে হেঁটে কদমতলী, টাইগারপাস, সিআরবি, কাজির দেউড়ি, লালখান বাজারের আশেপাশের নেতাকর্মীরা পোলোগ্রাউন্ড মাঠ এসেছেন।

সরেজমিনে দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠ ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। নগর বিএনপির নেতারা পুরো সমাবেশে শৃঙ্খলা ধরে রাখতে নানা দিকনির্দেশনা দিচ্ছেন। সমাবেশ স্থলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পৌছেছেন৷

নগরীর লালখান বাজার, কাজির দেউড়ি, কদমতলী এলাকায় তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভামঞ্চে এসছেন।

মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে৷ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান৷ এসময় চট্টগ্রামের নেতা কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে ” সবার আগে বাংলাদেশ” বাসে নগরের কাজীর দেউড়িস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে উঠেন তারেক রহমান।

ইতিমধ্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ১৬টি আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত হয়েছেন। সমাবেশে চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশের মঞ্চে দুটি ফটকে তল্লাশী করে মঞ্চে তোলা হচ্ছে। রেড জোন ইয়োলো জোনে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV