1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: তারেক রহমান - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার: তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পঠিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

সোমবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচপুরের নতুন বাস টার্মিনাল মাঠে বিএনপি’র নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যে বলেন,, গত কয়েক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না, রাজনৈতিক সহিংসতা ও দখলবাজির কারণে বহু মানুষ তাদের বাড়ি-ঘর, দোকানপাট ও সম্পত্তি হারিয়েছে। বিএনপি সরকার গঠন করলে দেশের আইন অনুযায়ী যে কোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।


তারেক রহমান আর বলেন, দুর্নীতি ও মাদক বর্তমানে দেশের সবচেয়ে বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।
তরুণ ও যুব সমাজের বেকারত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন, শিক্ষিত হয়েও অনেক তরুণ কর্মসংস্থানের অভাবে হতাশ জীবন যাপন করছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে বিভিন্ন প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।


কৃষকদের সমস্যার কথা তুলে ধরে বলেন, নদী-নালা ও খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বেড়েছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে চালু হওয়া খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


এছাড়া ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে প্রশিক্ষণ ও হালাল আয়ের সুযোগ তৈরি করার কথাও জানান। ভেঙে পড়া রাস্তাঘাট, স্কুল ও কলেজ সংস্কারের প্রতিশ্রুতিও দেন।

তারেক রহমান বলেন, ভোটের দিনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, “বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। এই দেশকে গড়তে হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

পরে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী রুপগঞ্জ ১ আসনের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আড়াইহাজার দুই আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁ ৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সদর ও বন্দর ৫ আসনের প্রার্থী এডভোকেট আবুল কালাম এবং ফতুল্লা ৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসিমিকে দলীয় পথিক হাতে নিয়ে জনগণের কাছে পরিচয় করিয়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV