1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়া বিএনপির ঘাঁটি- তারেক রহমান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়া বিএনপির ঘাঁটি- তারেক রহমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ধানের শীষ প্রতীক যতবারই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। আমরা আবারও আপনাদের সেবা করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির আসল ঘাঁটি।”

তিনি আরও বলেন, বগুড়ার মানুষ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছে। এবারের নির্বাচনেও ব্যালটের মাধ্যমে তারা সকল ষড়যন্ত্রের জবাব দেবে।

বিএনপি চেয়ারম্যানকে একনজর দেখার জন্য দুপুর থেকেই মহাস্থানগড় থেকে রহবল-দোসিমনা পর্যন্ত রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ ভিড় করেন। পথসভাকে কেন্দ্র করে শিবগঞ্জের মোকামতলা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, এই পথসভায় অন্তত অর্ধ লক্ষ মানুষের সমাগম ঘটেছে।

পথসভায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের পরিচয় করিয়ে দিয়ে তাঁর পক্ষে ভোট চান তারেক রহমান। এ সময় মীর শাহে আলমও জনসভায় বক্তব্য রাখেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে দুপুর আড়াইটায় তারেক রহমান বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। দীর্ঘ সময় পর নিজ এলাকায় তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV