1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে- মীর শাহে আলম - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

ভণ্ড অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়েই ধানের শীষের বিপুল বিজয় হবে- মীর শাহে আলম

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

 

পীরবে ধানের শীষের জনসভায় হাজার হাজার মানুষের ঢল
 আসনে ধানের শীষ মার্কার পক্ষে জনসমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৫টায় পীরব এলাকার স্থানীয় একটি মাঠে ধানের শীষ মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
বক্তব্যে মীর শাহে আলম বলেন, কর্মজীবী মা-বোনদের যারা পতিতার সাথে তুলনা করার মতো ধৃষ্টতা দেখাতে পারে, তাদের হাতে কখনোই দেশ নিরাপদ হতে পারে না।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন, তখন ধর্মের দোহাই দিয়ে একটি মহল নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ভণ্ড ও অপশক্তিরা বুঝতে পেরেছে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
জনসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল বাছেদ, জজকোর্টের জিপি শফিকুল ইসলাম টুকুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় জনসভায় হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জনতার উপস্থিতি ও সাড়া ধানের শীষের পক্ষে শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV