1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পর্দার আড়ালে আইসিসির আলোচনা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পর্দার আড়ালে আইসিসির আলোচনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি সমাধানে পর্দার আড়ালে (ব্যাক-চ্যানেল) আলোচনায় নেমেছে বলে জানা গেছে।
নির্ধারিত ম্যাচের প্রায় ১৫ দিন আগে পাকিস্তান তাদের সিদ্ধান্ত জানানোয় আইসিসির হাতে বিকল্প পথ খোঁজার সময় রয়েছে। সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আপত্তি বা শর্ত বিবেচনায় নিয়ে সমঝোতার পথ খুঁজতে আইসিসি চেষ্টা করছে। কয়েকটি ক্রিকেট বোর্ডও আলোচনায় মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। খবর ডনের।

পাকিস্তান ম্যাচ বয়কটের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। তবে অতীতে নিরাপত্তা বা রাজনৈতিক কারণে বিভিন্ন দেশ বিশ্বকাপ ম্যাচে অংশ নেয়নি। যেমন ১৯৯৬ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। ২০০৩ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।

সূত্র বলছে, ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি বিবেচনায় রেখেই পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে। ওই মামলায় ২০১৪ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী ২০১৫-২০২৩ সময়কালে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ না খেলার অভিযোগ তোলে পিসিবি।


পাকিস্তানের অভিযোগ, ভারত সরকার সফরের অনুমতি না দেওয়ার কথা বললেও লিখিত নির্দেশনা দেখাতে পারেনি। তবে আশঙ্কা রয়েছে, আগের মতো আইসিসির প্রভাবশালী বোর্ডগুলোর অবস্থান পাকিস্তানের বিপক্ষে যেতে পারে। সে ক্ষেত্রে আর্থিক জরিমানা বা নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার কথাও ভাবতে পারে পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক দ্বৈরথগুলোর একটি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ ও টিকিট বিক্রি মিলিয়ে এ ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় ৫০ কোটি ডলার বলে ধারণা করা হয়।

পাকিস্তানের ঘোষণার পর আইসিসি এক বিবৃতিতে বলেছে, নির্বাচিতভাবে অংশগ্রহণ বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা পিসিবিকে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে।

খবরে বলা হচ্ছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত দল না পাঠায়, তবে নির্ধারিত সময়ে ভারত মাঠে উপস্থিত থাকলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ভারত পয়েন্ট পেয়ে যাবে।

পরিস্থিতি নিয়ে এখনও আনুষ্ঠানিক সমাধান হয়নি। তবে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV