1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সৌদির আরাফাত ময়দানে ‘জিয়া গাছ’: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার এক অনন্য নিদর্শন - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

সৌদির আরাফাত ময়দানে ‘জিয়া গাছ’: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার এক অনন্য নিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শুধু বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় নন, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন সম্মানিত ও গ্রহণযোগ্য এক রাষ্ট্রনায়ক। তার সেই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভালোবাসার একটি ব্যতিক্রমী নিদর্শন আজও দৃশ্যমান সৌদি আরবের পবিত্র আরাফাত ময়দানে।

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, তৎকালীন সময়ে সৌদি সরকারের প্রতি সৌহার্দ্য ও উপহারস্বরূপ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের আরাফাত ময়দানে নিম গাছ উপহার দেন। পরবর্তীতে সৌদি সরকারের ব্যবস্থাপনায় এই নিম গাছগুলো আরাফাতের ময়দানে রোপণ করা হয়। সময়ের পরিক্রমায় এসব নিম গাছ সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে ‘জিয়া গাছ’ নামে।


হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লি আরাফাত ময়দানে অবস্থানকালে এই গাছগুলোর ছায়া ও পরিবেশগত উপকারিতা প্রত্যক্ষ করেন। অনেক হাজী ও দর্শনার্থীর মুখে মুখে ছড়িয়ে পড়ে ‘জিয়া গাছ’-এর গল্প, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সৌদি আরবসহ মুসলিম বিশ্বের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি প্রমাণ করে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন মুসলিম উম্মাহর কল্যাণে চিন্তাশীল এক নেতৃত্ব। ইসলামের খেদমতে তার ভূমিকা ও অবদান ছিল বাস্তব ও দৃশ্যমান, যা আজও আরাফাত ময়দানে গেলে অনুভব করা যায়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইসলামী মূল্যবোধ, মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনৈতিক দূরদর্শিতা তাকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। দেশের সীমানা পেরিয়ে সৌদি আরবের পবিত্র ভূমিতে তার নাম স্মরণে থাকা নিদর্শন—‘জিয়া গাছ’—তার সেই অবদান ও গ্রহণযোগ্যতাকে আরও একবার ইতিহাসের পাতায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV