1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক: জামায়াত আমীর - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক: জামায়াত আমীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, এখন পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক।

সেনাবাহিনী যদি শেষ পর্যন্ত এভাবে দায়িত্ব পালন করেন তাহলে জাতি একটা ভালো নির্বাচন পাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে ভোটের অধিকারের পাশাপাশি সকল অধিকার কেড়ে নেয়া হয়েছে। এই ভোটের মাধ্যমে মানুষের সেই হারানো অধিকার ফিরে পাবে। ঢাকা-১৫ আসনে ভোটগ্রহণ স্বাভাবিক চলছে। কিন্তু মিরপুর মনিরপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখায় হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী কিছু লোক ভোটারদের ভয়ভীতি দেখান। ভোটারদের শারীরিকভাবে নাজেহাল করেছেন।
তিনি আরও বলেন, বিএনপির কর্মী সমর্থকরা দেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। প্রার্থীর গায়ে হাত দিয়েছে। পরে সেনাবাহিনীরর হস্তক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
শফিকুর রহমান বলেন, লাকসাম, ভোলার লালমোহনে বিএনপির দলীয় লোকজন হস্তক্ষেপ করছে। জাল জালিয়াতির মাধ্যমে কোনো সরকার গঠন হলে, সেই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক থাকবে না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV