1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
উচ্ছ্বাস নয়, প্রার্থনায় বিজয় উদযাপন করলেন নব-নির্বাচিত এমপি মীর শাহে আলম - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

উচ্ছ্বাস নয়, প্রার্থনায় বিজয় উদযাপন করলেন নব-নির্বাচিত এমপি মীর শাহে আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

বগুড়া-২ (শিবগঞ্জ): সম্প্রীতির উপজেলা গড়ার অঙ্গীকার, ১০২৮ মসজিদেও দোয়া মাহফিল

১৩ ফেব্রুয়ারী-২০২৬, শুক্রবার: বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিজয় বা আনন্দ মিছিলের পরিবর্তে হযরত শাহ সুলতান বলখী (রহঃ) এর মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।

শুক্রবার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও শুভকামনা গ্রহণ করেন তিনি।

পরে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহঃ) এর মাজার জিয়ারত করে দেশ, জাতি, জিয়া পরিবার ও শিবগঞ্জবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। এসময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া, জনাব তারেক রহমান ও শিবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের সংবর্ধনায় সিক্ত হয়ে তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিজয়ের এই মুহূর্তে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, উপজেলার ১০২৮ টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন নেতা-কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV