1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিপুল ভোটে বিজয়: রূপগঞ্জের নবনির্বাচিত এমপি দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানালেন আলহাজ্ব মোহাম্মদ সোহাগ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিপুল ভোটে বিজয়: রূপগঞ্জের নবনির্বাচিত এমপি দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানালেন আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পঠিত

বিপুল ভোটে বিজয়: রূপগঞ্জের নবনির্বাচিত এমপি  দিপু ভূঁইয়াকে অভিনন্দন জানালেন আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পরিচালক এবং মীম শরৎ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক, স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-কে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জ বাসী আস্থা ও ভালোবাসার প্রতিফলন এই বিজয়। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এলাকার সার্বিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরও বলেন, নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও ব্যবসাবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তার বলিষ্ঠ নেতৃত্ব প্রত্যাশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV