1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রমজানে মাধ্যমিক, মাদরাসা, কলেজ বন্ধ, প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

রমজানে মাধ্যমিক, মাদরাসা, কলেজ বন্ধ, প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

পুরো রমজান মাস সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা এবং কলেজ বন্ধ থাকবে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো রমজানের অর্ধেকেরও বেশি সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। তবে প্রাথমিক বিদ্যালয় অর্ধেকের বেশি রোজা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, মাধ্যমিক, মাদরাসা ও কলেজে পুরো রমজান ছুটি দেওয়া হলেও শুধু প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। গত বছর পুরো মাসই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। রোজা রেখে সারাদিন ক্লাস নেওয়া কষ্টসাধ্য উল্লেখ করে তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান।

গত ৫ জানুয়ারি এক আইনজীবী সরকারকে পুরো রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য আইনি নোটিশ দেন। নোটিশে বলা হয়, দেশের অধিকাংশ জনগণ মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

নোটিশে আরও বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করতে গিয়ে রোজা পালনে কষ্ট হতে পারে, যা ধর্মীয় চর্চায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। পাশাপাশি রমজানে স্কুল খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বাড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।

পরবর্তীতে ২০ জানুয়ারি হাইকোর্টে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে কোনো আবেদন করা হয়নি বলে জানানো হয়।

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

অন্যদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও ছুটি ১২ দিন কমানো হয়েছে এবং কয়েকটি নির্দিষ্ট দিনের ছুটি বাতিল করা হয়েছে। যদিও আদালতের নির্দেশনার পর মাধ্যমিক বিদ্যালয় রমজানে বন্ধ থাকবে।

সব সরকারি ও বেসরকারি কলেজে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পুরো রমজান মাসই বন্ধ থাকবে। ইতোমধ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতেও রমজানের ছুটি শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV