1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
‘ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে সরকার’ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে সরকার’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

সরকার ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখার ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছেন বিচার স্বাভাবিক গতিতেই চলমান থাকবে বলেও জানান তিনি। এদিন ট্রাইব্যুনালের বিচারকাজ পরিদর্শনে এসে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন সরকারকে শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার আহ্বানও জানান।

৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দ্বায়িত্ব নেয়ার পর পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই হত্যাযজ্ঞসহ আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচারকাজও শুরু হয় এখানে। এখন পর্যন্ত শেখ হাসিনা, পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩টি মামলার রায় হয়েছে। রায়ের দ্বারপ্রান্তে আরও কয়েকটি মামলা।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর জানান, সরকার পরিবর্তন হলেও বিচারকাজ চলবে স্বাভাবিক গতিতেই। এ ব্যপারে ইতিবাচক সরকারও।

এদিন ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। কোনোভাবেই যেন বিচার বাধাগ্রস্থ না হয় তা নিশ্চিতের পাশাপাশি শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।


একই দিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২ মার্চ ধার্য করেন ট্রাইব্যুনাল।

এছাড়া র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV