1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

দ্বিতীয় দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সিগন্যাল মেনে সরকারপ্রধানের সচিবালয়ে পৌঁছাতে লেগে যায় ৪১ মিনিট। 

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রী সকাল ৮টা ৩৪ মিনিটে রওনা হন নিজের গাড়িতে চড়েই। গুলশান থেকে সচিবালয় পর্যন্ত চারটি সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে প্রধানমন্ত্রীর গাড়ি থেমে যায়। সচিবালয়ে পৌঁছান ৯টা ১৫মিনিটে।”

সচিবালয় নিজের দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, “বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়ি চারটি ট্রাফিক সিগন্যালে থামলে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরা করতালি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানায়। গাড়ি থেকে হাত নেড়ে জনসাধারণের অভিনন্দনের জবাব দেন প্রধানমন্ত্রী।

“এমনও হয়েছে যে, কেউ কেউ প্রধানমন্ত্রীর গাড়ির সামনে এসে তাকে শুভেচ্ছা জানায়, কেউ কেউ খুব কাছ থেকে সেলফিও তুলেছে তার মোবাইল ফোনে।”

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তার চেম্বারে বসার পরে মন্ত্রী-সচিব-কর্মকর্তারা কারা কারা অফিসে করছেন, তার খোঁজখবর নেন। সচিবালয়ে ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তর রয়েছে। বিএনপি সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দিন বুধবারও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV