1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পঠিত

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন,প্রথমবারের মত আজ তার কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে বিএনপির দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই মসজিদের ইমাম-খতিবদের সম্মানি পৌঁছে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমনটা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অফিসে এসে বৃক্ষরোপণের পাশাপাশি সবার সাথে কুশল বিনিময় করেছেন। পরবর্তীতে বিএনপির নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনা করেছেন৷ বেকার সমস্যা সমাধানসহ প্রতিশ্রুতি বাস্তবায়ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের মতামতও শুনেছেন প্রধানমন্ত্রী।
মাহদী আমিন বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম-খতিব-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের মাসিক সম্মানি এবং উৎসব ভাতা দেয়ার কথা ছিলো।বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷

তিনি আরও জানান, কর্মসংস্থান নিয়ে বিএনপির বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। সরকারি, বেসরকারি চাকরি অথবা বহির্বিশ্বে জনশক্তি রফতানির ক্ষেত্রে কীভাবে দক্ষ এবং যোগ্য জনশক্তি গড়ে তোলা যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সচিব মন্ত্রীরা তাদের মতামত প্রদান করেছেন।

দ্রুততম সময়ে জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি এমনটাও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV