1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এমপি সিটি প্রশাসক মিলে উন্নয়নে ব্যবসায়ীরা সমন্বিত কাজ করবো : এমপি দিপু ভূইয়া - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এমপি সিটি প্রশাসক মিলে উন্নয়নে ব্যবসায়ীরা সমন্বিত কাজ করবো : এমপি দিপু ভূইয়া

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩২ বার পঠিত

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেছেন, পবিত্র রমজান মাস, এই মাসেই কিছু ব্যাবসায়ী তারা পণ্যের দাম বাড়িয়ে দেয়। আবার এই সময় অনেক ব্যবসায়ীদের সমস্যা দেখা দেয়। আপনাদের সাথে মিলে একত্রে এই সমস্যা গুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটা মনিটরিং সেল করা হয়েছে। আমরা একটা হটলাইন নাম্বার দিয়েছি। কোন ব্যবসায়ী যদি মূল্য তালিকার চেয়ে বেশি রাখে আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নিব।

এছাড়া যানজট, হকার সমস্যা নিরসন ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ব্যবসায়ীরা সমন্বিত কাজ করবো।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া।

এসভায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ’র সহসভাপতি রাশেদু্জ্জামান, বাংলাদেশ হোসিয়ারী হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার সাঈদ প্রমুখ। এসময় জাতীয়ভিত্তিক ও স্থানীয়ভিত্তিল বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV