1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চট্টগ্রামে বাসার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ আরো একজনের মৃত্যু - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বাসার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ আরো একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২০ বার পঠিত

চট্টগ্রাম নগরীর হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে শাওন নামে আরো একজন মারা গেছেন। মঙ্গলবার সকাল সাতটায় ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয়৷ বর্তমানে হাসপাতালে এই পরিবারের আরও চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, নিহত শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।মঙ্গলবার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হলো। এর আগে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে কুমিল্লায় নুর জাহান আক্তার রানী (৪০) নামে এক নারীকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মোট নয়জন দগ্ধ হন। অন্য দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), সুমন (৪০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV