1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পঠিত
দেশ গঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।’
পুরস্কার পাচ্ছেন যারা- বেগম খালেদা জিয়া (মরণোত্তর) স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান। ফৌজদারহাট ক্যাডেট কলেজ মুক্তিযুদ্ধ, মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) মুক্তিযুদ্ধ. অধ্যাপক ড. জহরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা, ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) সাহিত্য, এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি, বশির আহমেদ (মরণোত্তর) সংস্কৃতি, জোবেরা রহমান (লিনু) ক্রীড়া, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা, এস ও এস চিলড্রেন্স ভিলেজ
ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ সমাজসেবা/ জনসেবা, মোঃ সাইদুল হক সমাজসেবা/ জনসেবা, গণস্বাস্থ্য কেন্দ্র সমাজসেবা/ জনসেবা, মাহেরীন চৌধুরী (মরণোত্তর) সমাজসেবা/ জনসেবা, কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন মোহাম্মদ আবদুল বাকী, পি এইচ ডি গবেষণা ও প্রশিক্ষণ, অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ, আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) পরিবেশ সংরক্ষণ।
১৯৭৭ সাল থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ চালু হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV