1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে লালমাই ফুটওয়্যার লিমিটেডের অভিনন্দন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে লালমাই ফুটওয়্যার লিমিটেডের অভিনন্দন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব মোহাম্মদ আমিন উর রশীদ-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান লালমাই ফুটওয়্যার লিমিটেড।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মতো দক্ষ, দূরদর্শী ও অভিজ্ঞ ব্যক্তিত্বের নিয়োগ জাতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।


বার্তায় আরও উল্লেখ করা হয়, একজন সফল শিল্প উদ্যোক্তা ও দক্ষ সংগঠক হিসেবে তিনি ইতোমধ্যেই ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং বাস্তবমুখী চিন্তাধারা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

লালমাই ফুটওয়্যার লিমিটেড মনে করে, সরকারের কৃষি ও খাদ্যনীতি বাস্তবায়নে শিল্পখাতের সঙ্গে সমন্বয় আরও জোরদার হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। এর মাধ্যমে কৃষক, উদ্যোক্তা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ আমিন উর রশীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। একইসঙ্গে তার নেতৃত্বে দেশের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV