1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রাজপথের সংগ্রাম থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে: মীর শাহে আলমের অনন্য রাজনৈতিক যাত্রা - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

রাজপথের সংগ্রাম থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে: মীর শাহে আলমের অনন্য রাজনৈতিক যাত্রা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পঠিত
মীর শাহে আলম এক দিনে তৈরি হওয়া কোনো নেতা নন। রাজপথের দীর্ঘ লড়াই-সংগ্রাম, ত্যাগ ও সাহসিকতার মধ্য দিয়ে তিনি তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন।
দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে হাল ধরেছেন, সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে সবসময় দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।
দলের স্বার্থে তিনি অসংখ্যবার কারাবরণ করেছেন। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বারবার রাজপথে নেতৃত্ব দিয়েছেন।
রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও তার সাফল্যের ইতিহাস রয়েছে। তিনি তার রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে পরাজিত হননি। বিপুল জনসমর্থনে ১৯৯৭ সালে আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আর এবার জনগণের বিপুল সমর্থনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দলের প্রতি তার অটুট আনুগত্য, সততা ও ত্যাগ তাকে একজন আস্থাভাজন ও পরীক্ষিত নেতায় পরিণত করেছে।
মীর শাহে আলম কখনো দলের সঙ্গে বেইমানি করেননি; বরং সংকটময় সময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, আর শিবগঞ্জের সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থা, সাহস ও নেতৃত্বের প্রতীক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV