1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাপানে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

 

‎নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হচ্ছে। এ উপলক্ষে জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও জাপান গমন পূর্ব প্রস্তুতি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান জাপান এডুকেশন এন্ড জব সেন্টার-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ সেমিস্টারে জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে জাপানে যাওয়ার আগে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়, আইন-কানুন, সামাজিক আচরণ ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও জাপান এডুকেশন এন্ড জব সেন্টার-এর চেয়ারম্যান নাগামাৎসু ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মহিউদ্দিন মাহমুদ।

 

অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ সেমিস্টারে জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকবৃন্দ এবং জুলাই ২০২৬ সেমিস্টারে জাপানে পড়াশোনার জন্য আগ্রহী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, পড়াশোনার সুযোগ এবং বিদেশে বসবাসের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।

চেয়ারম্যান নাগামাৎসু ফারুক তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাপানে বসবাস করছেন এবং শিক্ষা কনসালটেন্সি কার্যক্রম পরিচালনার মাধ্যমে জাপানের শিক্ষা ব্যবস্থা, আইন-কানুন, সামাজিক শৃঙ্খলা ও সংস্কৃতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি শিক্ষার্থীদের বাস্তবধর্মী বিভিন্ন দিক তুলে ধরেন।

 

তিনি বলেন, জাপানে পড়াশোনা করতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা এবং সাংস্কৃতিক ভিন্নতার মুখোমুখি হতে হয়। বর্তমানে জাপান সরকার বিদেশিদের আইন ও সামাজিক নিয়ম মেনে চলার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে। তাই জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীদের শুধু ভাষা শিক্ষার ওপর নির্ভর না করে জাপানের আইন, সামাজিক আচরণ এবং সংস্কৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

 

অনুষ্ঠানে ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্য থেকে ‘বেস্ট শিক্ষার্থী অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। একই সঙ্গে রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড-এর স্টাফদের মধ্য থেকেও ‘বেস্ট স্টাফ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

 

আয়োজকরা জানান, জাপানে উচ্চশিক্ষার জন্য ভিসা পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং জাপানে যাত্রার আগে প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা ও জীবনযাপনের জন্য মানসিকভাবে আরও প্রস্তুত হতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV