1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নারায়ণগঞ্জে ১১৩৫ পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর অনুদান, মানবিক উদ্যোগে স্বস্তি - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

নারায়ণগঞ্জে ১১৩৫ পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর অনুদান, মানবিক উদ্যোগে স্বস্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১৩৫ জন নারী-পুরুষ পরিচ্ছন্ন কর্মীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে কর্মীদের মাঝে, যারা প্রতিদিন শহরকে পরিচ্ছন্ন রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই অনুদান তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

অনুষ্ঠানে নারী-পুরুষ প্রতিজন পরিচ্ছন্ন কর্মীর হাতে ৫০০০ টাকা করে প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন জনবান্ধব নেতা, যিনি সবসময় দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা শহরের অদৃশ্য নায়ক—তাদের অবদান অনস্বীকার্য, তাই তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব ও কর্তব্য।

তিনি আরও উল্লেখ করেন, দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত পরিচ্ছন্ন কর্মীরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষদের প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতিফলন—যা একটি মানবিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV