1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দিনভর উন্নয়ন, মানবিকতা ও ধর্মীয় কর্মসূচিতে ব্যস্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

দিনভর উন্নয়ন, মানবিকতা ও ধর্মীয় কর্মসূচিতে ব্যস্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পঠিত
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দিনভর উন্নয়ন কার্যক্রম, জনসম্পৃক্ততা ও মানবিক উদ্যোগে ব্যস্ত সময় কাটালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি। 
সোমবার (১৬ মার্চ) শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও ঘোষণা দেন।
পরে তিনি আটমুল ইউনিয়নের বেতগাড়ি থেকে মরাদিঘী ঈদগাহ পর্যন্ত সড়ক পাকাকরণ, মরাদিঘী ঈদগাহ মাঠের নির্মাণ কাজ এবং ঈদগাহ মাঠ থেকে মীর লাবনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এইচবিবি সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এছাড়াও লোহার সাঁকো এলাকায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ৩২০০ মিটার রাস্তা পুন:নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
একই দিন কিচক ইউনিয়নের বেড় পাতাইর গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান প্রতিমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে তিনি অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
দিনভর ব্যস্ততার মাঝেও তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এক পর্যায়ে এক শিশুর ছোট্ট আবদার—মন্ত্রীর গাড়িতে ওঠার ইচ্ছা—জানার পর তাকে স্নেহভরে নিজের গাড়িতে পাশে বসিয়ে দেন, যা উপস্থিত মানুষের মধ্যে ভিন্নরকম আবেগের সৃষ্টি করে।
দিনের কর্মসূচি শেষে রাতে প্রতিমন্ত্রী বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার মসজিদে পবিত্র শবে কদর উপলক্ষে নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন। এছাড়াও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, শহীদ জিয়া, মরহুমা বেগম জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং দেশ, জাতি ও শিবগঞ্জবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV