1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জাতীয় সংসদীয় কমিটির প্রথম বৈঠক শুরু - JTV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

জাতীয় সংসদীয় কমিটির প্রথম বৈঠক শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষের লেভেল-২-এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। কমিটির ১১ জন সদস্য বৈঠকে উপস্থিত রয়েছেন।

এছাড়া আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত।

সংসদ সচিবালয় জানিয়েছে, এসব বৈঠক সংসদের নিয়মিত কার্যক্রম শুরু করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর থেকে সংসদের কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV