1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পাঠ্যপুস্তকের সিলেবাসে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

পাঠ্যপুস্তকের সিলেবাসে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যুব সমাজকে মোবাইল ফোন আসক্তি থেকে বের করে আনার লক্ষ্যে পাঠ্যপুস্তকের সিলেবাসে খেলাধুলাকে বাধ্যতামূলক করে নম্বর পদ্ধতি প্রবর্তন করা হবে। পাঠ্যপুস্তকের সিলেবাসে থিওরির পাশাপাশি প্র্যাকটিকেল নম্বর অন্তর্ভূক্ত করা হবে।

আজ রোববার (২৯ মার্চ) বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সংসদে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ফ্যাসিস্ট আমলে ২০০৮ সাল থেকে বিসিবিতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতি এবং নারী দলের খেলোয়াড়দের সঙ্গে অনৈতিক আচরণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় নিজ নিজ এলাকার খেলার মাঠ, বিকেএসপি স্থাপনসহ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করছেন সংসদ সদস্যরা। জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী খেলার মাঠ ও খেলোয়াড় তৈরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এ ছাড়া প্রত্যেক এলাকায় যেখানে খালি জায়গা পাওয়া যাবে সেখানে মাঠ তৈরি করা হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে নিজস্ব এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করছেন সংসদ সদস্যরা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে তার জবাব দিচ্ছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV