1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন।

আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। বর্তমানে তিনি গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন। সেমিল মন্ডল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ ফেব্রুয়ারি আবেদন করেন সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এ নিয়ে আইভীকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এ ছাড়া আইভী আরও পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষা রয়েছে।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর ভাই ওয়াজেদ আলী হত্যা মামলাটি করেন। মামলায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘সেলিম মন্ডল হত্যা মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাঁকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আদালতের কাছে এই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে কী তথ্য আছে, তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে বললেও তদন্তকারী কর্মকর্তা করেননি। গত ২৬ ফেব্রুয়ারিতে জামিন পাওয়ার পরদিনই সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়, যা হয়রানিমূলক।’

একই সময়ে দুটি ঘটনায় কীভাবে একজন আসামি হতে পারেন, এ প্রশ্ন তুলে আইনজীবী দাবি করেন আইভী একজন গ্রহণযোগ্য ব্যক্তি হওয়ায় তাঁকে আগেই চেনার কথা, কিন্তু উদ্দেশ্যেপ্রণোদিতভাবে হয়রানি করতে এই হত্যা মামলায় তাঁকে জড়ানো হয়েছে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

গত ৯ মে ভোর সাড়ে ছয়টায় অনেক নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ওই দিন সকাল ১০টায় গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশ। এরপর তাঁকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন আইভী। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV