1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
একদিনে কুমিল্লায় সড়কে ঝরল ৫ প্রাণ - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

একদিনে কুমিল্লায় সড়কে ঝরল ৫ প্রাণ

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পঠিত
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মহাসড়কের দাউদকান্দি এলাকায় বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়া চান্দিনায় নিহত হয়েছেন আরও একজন। বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
একইদিন ভোর রাতে বুড়িচংয়ের নিমসার বাজারে চলন্ত ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই ট্রাকের চালক নিহত হয়েছে। এছাড়া চান্দিনার কাঠেরপুল এলাকায় সড়ক পার হওয়ার সময় লরি চাপায় নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
দাউদকান্দিতে নিহতরা হলেন, উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক (৫৩), একই গ্রামের মো. মোস্তফা (৫২)। বুড়িচংয়ে নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. হানিফের ছেলে মো. জহিরুল ইসলাম মঈন (২৭) ও মেহেরপুর সদর উপজেলার কেশবপুর এলাকার খোদা বক্সের ছেলে মো. সোহেল রানা (৩৫)। চান্দিনায় নিহত শিক্ষার্থী উপজেলার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. তাইম।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার ও ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, বুধবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে ৫ জন নিহত হয়েছে। তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি গুলি পুলিশ হেফাজতে থাকার কথাও জানান কর্মকর্তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV