1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পঠিত

চট্টগ্রাম বন্দরে দুটি জ্বালানিবাহী জাহাজ ভিড়েছে। জাহাজ দুটি হলো সেন্ট্রাল স্টার এবং এমইআই। জাহাজের পণ্য আজই (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে খালাসের প্রক্রিয়া শুরু করে সংশ্লিষ্ট বিভাগ।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানা জানান, বর্তমানে মালয়েশিয়া থেকে আসা ‘সেন্ট্রাল স্টার’ জাহাজটি ডলফিন জেটি ডিওজি/০৫ বার্থে অবস্থান করে মগাস (পেট্রোল) খালাস করছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘এমেই’ জাহাজটি এফএসআরইউ টার্মিনালে এলএনজি খালাস কার্যক্রম চালাচ্ছে। এই দুটি জাহাজের খালাস আজকের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। প্রাইড এজেন্সি মাধ্যমে জাহাজগুলো এসেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

একই তালিকায় আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ আগমনের অপেক্ষায় রয়েছে। ভারত, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে আসা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও এলএনজি বহনকারী এসব জাহাজ পর্যায়ক্রমে বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

অন্যদিকে, ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের দুটি জাহাজ যথাক্রমে ব্রাভো ও চার্লি পয়েন্টে অবস্থান করছে এবং খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরও একটি এলএনজি পরিবাহী জাহাজ আজই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV