1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বারকে সম্মাননা - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বারকে সম্মাননা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলায় ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে “বিশেষ সম্মাননা” প্রদান করেছে জেলা পুলিশ। এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করা ২২ জন স্বেচ্ছাসেবককেও সনদপত্র প্রদান করা হয়।

শ‌নিবার (১১ এপ্রিল) জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মো. হাতেম।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতার স্বীকৃতি হিসেবে ২২ জন স্বেচ্ছাসেবকের হাতে সনদ দেওয়া হয়।

এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেম সম্মাননা গ্রহণ করেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার (সোহেল) এবং পরিচালক আহমেদুর রহমান তনুকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে চেম্বারের পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV