1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
গুজিয়ার দুই পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

গুজিয়ার দুই পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পঠিত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে বগুড়ার শিবগঞ্জে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পুনরায় নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি ও উদ্বেগের অবসান ঘটেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
জানা গেছে, গুজিয়া, মোকামতলা, ময়দানহাট্টাসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উক্ত দুটি কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল। তবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র হঠাৎ করে ভেন্যু কেন্দ্র হিসেবে উপজেলা সদরে স্থানান্তর করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ দেখা দেয়।
এমন পরিস্থিতিতে অভিভাবক ও স্থানীয়রা বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্র দুটি পূর্বের স্থানে পুনর্বহালের জোর দাবি জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতিমন্ত্রী রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে আজ ১৯ এপ্রিল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক আদেশে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পুনরায় স্ব স্ব প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এ সিদ্ধান্তে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তারা প্রতিমন্ত্রীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
(Post by- মাননীয় প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারী)
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV