1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই- JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই-

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পঠিত
আরডিএ, বগুড়া-তে বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন’ প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
বগুড়া: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯ তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। এসময় প্রশিক্ষণার্থীবৃন্দ, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV