1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির পদ ছাড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৯১ বার পঠিত

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির পদ ছেড়ে দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার স্থলে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ সোহাগ। একই সঙ্গে সংগঠনের সিনিয়র সহসভাপতি  নির্বাচিত হয়েছেন মীর শাহে আলমের  ছেলে রূপসী ফ্লাওয়ার মিলের মীর শাকরুল আলম সীমান্ত।

বুধবার রাজধানীর বিজয়নগর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাসুদ বহাল থাকবেন। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে থেকেই বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন বগুড়ার রূপসী ফ্লাওয়ার মিলের স্বত্ত্বাধিকারী মীর শাহে আলম। নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে তিনি স্বেচ্ছায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

নিজের রূপসী ফ্লাওয়ার মিলের মালিকানা ও ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামে স্থানান্তর করেন। এরপরই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভার এর অনুমোদন করা হয়। সেখানেই নতুন সভাপতি ও সিনিয়র সহসভাপতি নির্বাচন করা হয়।

 

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ কালের কণ্ঠকে বলেন, “আমরা সকল সদস্যকে সাথে নিয়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সংগঠন গড়ে তুলতে চাই।

সরকারের সাথে সমন্বয় রেখে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সিনিয়র সহসভাপতি মীর শাকরুল আলম সীমান্ত বলেন, “ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সরকারের সাথে সমন্বয় করে ফ্লাওয়ার মিল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV