1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কমেনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর ব্যাক্তি মালিকানাধীন শিল্পকারখানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তবে এই জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি। রপ্তানি কিছুটা কমলেও তার কারন জ্বালানি সংকট নয়, বিশ্বজুড়ে রপ্তানির মৃদুভাব।

তিনি বলেন, শিল্প খাতকে এগিয়ে নিতে স্বল্প জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি সরকার তেল ও গ্যাস ভবিষ্যৎ সংকটের জন্যে মজুদের পরিকল্পনা করছে।

পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে। এটি সফল হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির প্রয়োজন কমবে।

পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV