1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রধানমন্ত্রীর কাছে জিয়া হলকে আধুনিক কমপ্লেক্স করার দাবি দিপু ভূঁইয়ার - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে জিয়া হলকে আধুনিক কমপ্লেক্স করার দাবি দিপু ভূঁইয়ার

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পঠিত

 

নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ পুনর্নির্মাণ করে আধুনিক কমপ্লেক্সে রূপান্তরের দাবি উঠেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।

সম্প্রতি দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, চাষাড়ার এই স্থাপনাটি কেবল একটি ভবন নয়; স্বাধীনতা-পরবর্তী সময়ের রাজনৈতিক ইতিহাস, জাতীয়তাবাদী চেতনা এবং সাংস্কৃতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ধরে নানা সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিচিত এই হলটি বর্তমানে অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৮ সালের ১০ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ১৯৮১ সালের ১৯ জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এটি ‘শহীদ জিয়া হল’ নামে উদ্বোধন করেন। পরবর্তীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলার সৃষ্টি হলেও আদালতের রায়ে ভবনটির নাম বহাল থাকে।

বর্তমানে ভবনটি দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তার আবেদনে বলেন, ‘শহীদ জিয়া হল’ আধুনিকায়ন করা হলে এটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কমপ্লেক্সে পরিণত হতে পারে। এতে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চর্চা বাড়বে এবং শিল্পী-সাহিত্যিকদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি হবে।

তিনি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের মতে, ঐতিহ্যবাহী এই স্থাপনাটি পুনরুজ্জীবিত হলে নগরীর সাংস্কৃতিক পরিমণ্ডল নতুন করে প্রাণ ফিরে পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV