1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো: তথ্যমন্ত্রী - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো: তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘শুধু অবাধ তথ্যপ্রবাহই যথেষ্ট নয়, তা হতে হবে সঠিক ও পরিচ্ছন্নও। ফ্রি ইনফরমেশনের পাশাপাশি ক্লিন ইনফরমেশন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।’

শনিবার (২ মে) নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্যের স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি অপতথ্য রোধ করে ‘ক্লিন ইনফরমেশন’ নিশ্চিত করাও বর্তমানে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অভাব নেই, তবে সঠিক তথ্যের ঘাটতি প্রকট। মিস-ইনফরমেশন ও ডিজিটাল হ্যাজার্ড এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; বরং সৃজনশীল জ্ঞান, গবেষণা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।

রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জবাবদিহিতার অভাবের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, তথ্য প্রবাহ অবাধ করার পাশাপাশি এর গুণগত মান বজায় রাখতে একটি আধুনিক ও কার্যকর রেগুলেটরি ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

মন্ত্রী জানান, সরকার কর্তৃত্ববাদী ভূমিকা নিতে চায় না; বরং একটি সেবামুখী ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কাজ করছে।

সঠিক তথ্য ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ গড়ে তুলতে সরকার একটি টেকসই রোডম্যাপ প্রণয়নের কাজ করছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী ‘রিসোর্সফুল নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV