1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
“দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

“দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১০ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, “দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়। দলমত নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনা এবং সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।”

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি কার্যকর জনপ্রশাসনই জনরায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করে। তাই পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “প্রতিটি দায়িত্বই গুরুত্বপূর্ণ—দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও জানান, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই চাপ কমানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে টেকসই সমাধান খুঁজতে সরকার কাজ করছে।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, নির্বাচনি ইশতেহার ও জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি জেলা প্রশাসকদের সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV