1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
অপপ্রচারের টার্গেট, তবুও উন্নয়নে অবিচল মীর শাহে আলম - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

অপপ্রচারের টার্গেট, তবুও উন্নয়নে অবিচল মীর শাহে আলম

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

 

মীর শাহে আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই তার গৃহীত নানা উদ্যোগ ও কর্মপরিকল্পনার জন্য বর্তমান সরকারের ভেতরে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তবে এই সাফল্য ও প্রশংসা একটি বিশেষ মহলের কাছে যেন সহজভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে না। তারা নানাভাবে তাকে বিব্রত ও মনক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অনুমোদনহীন কিছু সংবাদমাধ্যমকে তারা বানোয়াট মিথ্যাচারের জন্য ব্যবহার করছে ।

মন্ত্রণালয়ে আওয়ামী লীগের কিছু দোসর বিদ্যমান রয়েছে যারা বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য এসব অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, অনুমানভিত্তিক তথ্য ব্যবহার করে কোনো সংবাদ না করাটাই শ্রেয়। অনুমানকৃত তথ্য প্রমান করার কোনো সুযোগ থাকে না। এটি দ্বারা বিএনপি সরকারকে বিতর্কিত করা চেষ্টা চলছে।

তবুও সকল প্রতিকূলতা উপেক্ষা করে মীর শাহে আলম তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রেখেছেন।

একই সাথে মীর শাহে আলমের ছেলে বগুড়ার তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্তকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এই চক্র।

মীর শাকরুল আলম সীমান্ত- ইতোমধ্যে তার দক্ষতা, সততা এবং নিষ্ঠার মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

মীর শাকরুল আলম সীমান্ত রাজধানী ঢাকার একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গমন করেন এবং সেখান থেকে শিক্ষা অর্জন শেষে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি পারিবারিক ব্যবসা দায়িত্ব পালন করছে।

এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার খাতে মীর শাহে আলমের সক্রিয় ভূমিকা এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি বিশেষভাবে আলোচনায় এসেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিমন্ত্রী মীর শাহে আলম মাঠপর্যায়ে কাজের গতি বাড়াতে জোর দিয়েছেন। অবকাঠামো উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করে তুলতে তার নেওয়া পদক্ষেপগুলো ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে শুরু করেছে।

বিশেষ করে গ্রামীণ জনপদে সড়ক যোগাযোগ উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তার তদারকি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও তার কাজের ধরণকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে উল্লেখ করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, উন্নয়ন ও জনকল্যাণে ধারাবাহিক সাফল্য অর্জন করলে স্বাভাবিকভাবেই কিছু সমালোচনা বা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। তবে সেসবকে পেছনে ফেলে কাজের মাধ্যমে এগিয়ে যাওয়াই একজন দায়িত্বশীল নেতৃত্বের পরিচয়।

সবশেষে বলা যায়, নানা আলোচনা-সমালোচনার মাঝেও প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার উন্নয়ন কার্যক্রমে অবিচল রয়েছেন। তার এই ধারাবাহিক অগ্রযাত্রা স্থানীয় সরকার খাতকে আরও গতিশীল ও জনমুখী করে তুলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV