1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
কোরবানির হাটে থাকবে বহুমুখী নিরাপত্তা, জাল টাকা রোধে বিশেষ ব্যবস্থা " প্রতিমন্ত্রী মীর শাহে আলম - JTV
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী

কোরবানির হাটে থাকবে বহুমুখী নিরাপত্তা, জাল টাকা রোধে বিশেষ ব্যবস্থা ” প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

কোরবানির ঈদকে সামনে রেখে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিনাভোট ও অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় ঈদের আগে সড়কে চাঁদাবাজির অভিযোগ ছিল। তবে বর্তমান নির্বাচিত সরকারের আমলে এ ধরনের কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, আসন্ন কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ ও নির্বিঘ্ন কেনাবেচা নিশ্চিত করতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাট এলাকায় মোতায়েন থাকবে র‍্যাব ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া, জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হাটে জরুরি স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল বুথ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV